ভিসা জটিলতা

ভিজিট ভিসায় যে সতর্কতা দিল দুবাই
এই প্রকল্পের অধীনে, যারা তাদের ভিসার মেয়াদোত্তীর্ণ সময়সীমা অতিক্রম করেছে তারা হয় তাদের অবস্থা বৈধ করতে পারে অথবা জরিমানা ছাড়াই চলে যেতে পারে।
যুক্তরাজ্যে শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়ছে
৯ এপ্রিল থেকে স্বল্পমেয়াদী পর্যটন ভিসার (৬ মাস) জন্য আবেদনকারীকে গুণতে হবে ১২৭ পাউন্ড (১৯ হাজার ৯৯০ টাকা)। বর্তমানে এই ফি ১১৫ পাউন্ড (১৮ হাজার ১০১ টাকা)। আর দীর্ঘমেয়াদি পর্যটন ভিসা (৬ মাসের বেশি) ফি হবে ৪৭৫ পাউন্ড (৭৪ হাজার ৭৬৫ টাকা), যা বর্তমানে ৪৩২ পাউন্ড বা ৬৭ হাজার ৩৭৫ রুপি।

ভিসা ছাড়া থাকার সময়সীমা কমাচ্ছে থাইল্যান্ড
২০২৪ সালের জুলাই থেক ৯৩টি দেশের পাসপোর্টধারীদের ৬০ দিনের বেশি সময়ের জন্য তাদের দেশে থাকার অনুমতি দিয়েছে থাইল্যান্ড। গতকাল সোমবার সুরাওংয়ের বরাত দিয়ে বিভিন্ন থাই সংবাদমাধ্যম জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় নীতিগতভাবে এই সময়সীমা ৩০ দিনের মধ্যে কমিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছে।

ভ্রমণ ভিসায় নতুন সুবিধা দিল নিউজিল্যান্ড
নতুন নিয়ম অনুযায়ী পর্যটকেরা নিউজিল্যান্ডে ৯০ দিন পর্যন্ত অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য ‘দূরবর্তী কাজ’ (রিমোট ওয়ার্ক) করতে পারবেন। তবে এর বেশি সময় অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতায় পড়বেন।

কুয়েতে বাংলাদেশিদের ক্ষেত্রে এখনই বাতিল হচ্ছে না বিশেষ অনুমোদন প্রথা
কুয়েতে বাংলাদেশিদের ক্ষেত্রে এখনই বাতিল হচ্ছে না 'লা মানা' (বিশেষ অনুমোদন) প্রথা। এমনই ইঙ্গিত দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ।



